সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিপাকে শ্রদ্ধা কাপুর

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহারও দিয়েছেন। এদিকে কিছুদিন আগে ‘সত্যনারায়ণ কি কথা’ কথা নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও সমীর বিদ্বানস। শোনা যাচ্ছিল, এই সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। তবে শেষ পর্যন্ত নাকি শ্রদ্ধাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তার পরিবর্তে কিয়ারা আদভানিকে নিচ্ছেন তারা। কারণ সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক চাইছেন শ্রদ্ধা। কিন্তু তার সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’র জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে, এই সিনেমার জন্য মাত্র ৩ কোটি রুপি নিচ্ছেন কিয়ারা। সবকিছু ঠিক থাকলে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার পর দ্বিতীয়বার জুটি বাঁধবেন কার্তিক-কিয়ারা। লাভ রঞ্জনের একটি সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।