সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আগস্টেই বিয়ে করলেন ন্যানসি

নিজস্ব প্রতিবেদক:

বিয়েটা হচ্ছে শিগগিরই- এমনটাই জানিয়েছিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। পাত্র গীতিকার মহসীন মেহেদী। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে হয়েছিল বাগদান। এরপর আগস্টের শেষ সপ্তাহে হলো বিয়ে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা জানালেন একেবারেই ঘরোয়া ও ছোট পরিসরে হয়েছে শুভ কাজটি। তিনি বলেন, ‘বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। যেহেতু শোকের মাস আগস্ট। তাই সে মাসের বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা।’ জানান, বিয়েতে দুই পরিবারের চারজনের মতো অতিথি উপস্থিত ছিলেন। শিগগিরই তারা নতুন বাসাতে উঠবেন। অন্যদিকে, ন্যানসি বলেছিলেন বিয়েটা খুব ধুমধাম করে করতে চান। করোনার পরিস্থিতির কারণে সেটা আপাতত হয়নি। বললেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার আছে।’ জানা যায়, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। সেটি প্রণয়ে গড়ায় সম্প্রতি। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।