সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সন্তানের বাবার পরিচয় প্রকাশ্যে আনতে চাইছেন নুসরাত

অনলাইন ডেস্ক :

টালিউড অভিনেত্রী ও তারকা সাংসদ নুসরাত জাহান কি ধীরে ধীরে তার সদ্যোজাতর বাবার পরিচয় প্রকাশ্যে আনতে চাইছেন? সাম্প্রতিক পোস্টে তারই ইঙ্গিত স্পষ্ট। মা হওয়ার পর নতুন ছবি পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী। চোখে নেই কাজল, চুল এলোমেলো। তবে নুসরাতের মুখে মাতৃত্বের আনন্দ। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে লেখা, ‘নতুন ভূমিকা’। ‘নতুন মায়ের জীবনযাত্রা’। তারই নীচে চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করলেন সন্তানের বাবার কথা। লিখলেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘মাম্মি’ লেখার পর তার তলায় ‘ড্যাডি’ লেখা দেখেই স্পষ্ট যে তিনি সন্তানের বাবার কথাই বললেন। কিন্তু নাম উল্লেখ করলেন না। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে হাসপাতাল থেকে বাড়ি ফেরা, সন্তানকে কোলে নিয়ে গাড়িতে ওঠাÑ প্রতিটা মুহূর্তে নুসরাতের সঙ্গে যশকে দেখা গিয়েছে। তাতে ভক্তদের অনুমান, যশই নুসরাতের সন্তানের বাবা। বৃহস্পতিবারই আরও একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজের নতুন ভূমিকার ছবি তুলে ধরে জানিয়েছেন, অনিদ্রার সূচনা হয়েছে। সন্তানের জন্য ঘুম উড়েছে। কিন্তু তাও মুখে হাসি। সন্তানের জন্য রাত জেগে থাকার আনন্দ উপভোগ করছেন তিনি।