সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিয়ে করেছেন অপূর্ব’র সাবেক স্ত্রী

অনলাইন ডেস্ক :

বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কনে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান। অপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন। বৃহসপতিবার সকালের অদিতি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই। বরের নাম নাম মাহবুব পারভেজ। নাজিয়া হাসান অদিতি বলেন, ‘অপূর্বর সাথে আমার ছয় মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’ অদিতি যাকে বিয়ে করেছেন তিনি করপোরেট অঙ্গনে চাকরি করেন। নাম মাহবুব পারভেজ। অদিতি বলেন, তার সঙ্গে আমার ও অপূর্বের পরিচয় হয়েছে আমাদের বিচ্ছেদের প্রায় এক বছর পর। আমার তখন কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর মানসিকতা বা মানসিক অবস্থা কোনোটাই ছিল না। আমি পাত্রকে জানাই পারিবারিকভাবে প্রস্তাব দিতে, কেননা তখন আমার সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও হয়তো ছিল না। অত্যন্ত অমায়িক ওই ভদ্রলোককে আমার মা-বাবা পছন্দ করেন এবং খুবই ছোট পরিসরে আমাদের কাবিন সম্পন্ন হয়। অপূ্র্েবর বিয়ের দিনে নিজের খবর কেনো জানাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখলাম আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। তাই অপূর্বের সাথে আমার কবে বিচ্ছেদ হয়েছে আর আমরা কবে বিয়ে করেছি সেটা পরিষ্কার করতেই আজ বিষয়টি গণমাধ্যমে জানালাম।’ ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের ঘরে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুকে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।