সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পাকিস্তানে যাচ্ছেন লিটন, জানেন না পাপন

অনলাইন ডেস্ক :

সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন দাস। সোমবার সকালে গণমাধ্যমে কাছে এই খবর আসে। বিসিবির একটি সূত্র জানা যায়, রাত নয়টার ফ্লাইটেই পাকিস্তান রওনা হবেন তিনি। তবে লিটনের এশিয়া কাপ খেলতে যাওয়ার খবর জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’

তিনি আরও বলেন, ‘কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা… আমার কাছে একদম (বিস্ময়কর)।’