সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ইলিশ উৎপাদন বৃদ্বির উদ্যোগ নেয়া হবে: মন্ত্রী

অনলাইন ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন যে, এ বছর নদীতে ইলিশ উৎপাদন কিছুটা কমেছে। কিন্তু এর আগে ক্রমাগতভাবে ইলিশের উৎপাদন বেড়েছে। এ বছর ঠিক কারণে দেশজুড়ে ইলিশের উৎপাদন কমেছে তার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।
শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দিপু মনি বলেন, ‘কি কারণে ইলিশের উৎপাদন কমেছে, এটি মৎস্য বিষেষজ্ঞরা আমাদেরকে গবেষণার মাধ্যমে পরামর্শ দিলে, সে অনুযায়ী আমরা নিয়শ্চয়ই উদ্যোগ গ্রহণ করবো।’
মন্ত্রী জানান, আমরা সব সময় বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একসঙ্গে কাজ করেছি। তার নির্দেশনায় কাজ করে বিগত বছরে ইলিশের উৎপাদন ক্রমাগতভাবে বহুগুণ বৃদ্ধি করতে পেরেছি। এ বছর ইলিশ উৎপাদন কম হওয়ার নিশ্চয়ই কোন প্রাকৃতিক কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।