সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারের অপেক্ষায় শতশত যানবাহন

অনলাইন  ডেস্ক :

নদীতে তীব্র স্রােতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অব্যাহতভাবে পানি বাড়ায় পদ্মা নদীতে স্রােত কমছে না। ফলে স্বাভাবিক হচ্ছে না ফেরি চলাচল। ফেরি না চলায় উভয় প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

শনিবার সকালে রাজবাড়ী গোয়ালন্দ মোড় এলাকার ঢাকাণ্ডকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দেখা যায় দীর্ঘ যানবাহনের সারি। এছাড়াও দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে ঢাকাণ্ডখুলনা মহাসড়কেও রয়েছে যানবাহনের দীর্ঘ জট।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) জানান, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রােত রয়েছে। এর ফলে স্রােতের বিপরীতে ফেরি আসতে সময় লাগছে।

এছাড়া পানি বৃদ্ধির ফলে আমাদের অনেকগুলো ঘাট সরাতে হয়েছে। এখন ১৬টি ফেরি চলাচল করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাক পারাপার করছি। আশা করছি দ্রুত সময়ে এই যানজট কেটে যাবে।