সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি র‌্যাংকিংয়ে ছয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা। পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে ১০ নম্বর থেকে সাতে উঠে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের পর আইসিসির ওয়েবসাইটে দেওয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ৪ রেটিং পেয়ে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জেতার পর ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠেছে বাংলাদেশ। সাতে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৪০। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সূত্র: আইসিসি