সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রিয়াদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে টপকে গেলেন টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রিয়াদ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে টাইগাররা। অধিনায়ক রিয়াদ ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিমকে টপকে গেছেন রিয়াদ। ওয়ানডে অধিনায়ক তামিমের চেয়ে ঠিক ১ রান বেশি নিয়ে শেষ করেন ম্যাচটি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ১৭০২ রান রিয়াদের। অন্যদিকে, ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। রান সংগ্রাহকের এই তালিকায় শীর্ষে আছেন বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসান। ৮৬ ম্যাচের ৮৫ ইনিংসে সাকিবের সংগ্রহ ১৭৫৫ রান।