সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

১২ সেপ্টেম্বরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (০৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর শুরুতে ২০২১ সালে এবং পরের বছর ২০২২ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তারা প্রতিদিন ক্লাস করবে। প্রাথমিকে পঞ্চম শ্রেণি প্রতিদিন ক্লাস করবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এবং মাধ্যমিকের ৬ষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে এক দিন।

তিনি বলেন, পর্যায়ক্রমে সকল শ্রেণির ক্লাস এক দিন থেকে ২-৩ দিনে নেয়া হবে। পরে প্রতিদিন ক্লাস হবে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে। তাদের সাথে আমিও বসবো। টিকার বিষয় আছে, হয়তো অক্টোবরে তারা শুরু করতে পারে।

আরেক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবো। যাতে পরীক্ষা নিতে পারি। সকল বার্ষিক পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া থাকবে।

তিনি বলেন, ১২ বছরের উপরে টিকা দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা আছে। টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী টিকা দেয়ার সিদ্ধান্ত হবে। তবে টিকা পাওয়া সাপেক্ষে টিকা দেয়া হবে।