সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

চট্টগ্রামের বায়েজিদ এলাকার আমিন কলোনির আগুন

চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি টিনশেড কলোনিতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) তালহা বিন জসিম বলেন, বুধবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে আমিন কলোনির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়, যেখানে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ বাস করেন এবং পরবর্তীতে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবর পেয়ে বায়েজিদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

—ইউএনবি