সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শাহরুখ-সালমান ও হৃত্বিকের ট্রিপল ধামাকা

অনলাইন ডেস্ক :

বলিউডে আসছে ট্রিপল ধামাকা। যশরাজ ফিল্মসের ‘ওয়ার টু’ সিনেমায় হৃতিকের সঙ্গে বড় চমক হিসেবে হাজির হতে চলেছেন দুই খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ার টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়ার এনটিআরকে। তাকে জব্দ করার জন্যই নাকি হৃতিকের সঙ্গে হাত মেলাবেন বলিউড বাদশা শাহরুখ এবং ভাইজান সালমান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষনা দেননি প্রযোজক আদিত্য চোপড়া। এর আগে হৃত্বিক রোশন অভিনীত ওয়ার সিনেমাটি পরিচালনা করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এই সিনেমারই সিক্যুয়েল বানাতে চলেছেন তিনি। টাইগার শ্রফ এতে অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন বাণী কাপুর, আশুতোষ রানা ও অনুপ্রিয়া গোয়েঙ্কারা। শাহরুখ খানের পাঠান (২০১৩) আসার আগ পর্যন্ত এটাই ছিল সবথেকে বেশি আয়কারী হিন্দি ছবি। যদিও শাহরুখের ‘পাঠান, ‘জওয়ান’ এসে সব হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে আবার দীপাবলিতে আসছে সালমান খান-ক্যাটরিনা কাইফের টাইগার থ্রি। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের সিনেমা ‘ওয়ার টু’ তে হৃতিক ও এনটিআরের সঙ্গে সালমান-শাহরুখকেও দেখা যাবে।