সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় মঙ্গলবার (১০ অক্টোবর) মিক নিট লিমিটেড ও প্যানাসিয়া ক্লোথিং লিমিটেড নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দুটি পোশাক কারখানার গত মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজে যোগ দিতে গেলে কারখানার দুটি ভবন মালিকদের মধ্যে বিরোধের জের ধরে কারখানার স্টাফ ও কর্মকর্তাদের ভবন মালিকপক্ষ ভেতরে প্রবেশ করতে দেয়নি।

এরপর শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবন মালিক পোশাক কারখানা মালিকের কাছ থেকে প্রায় দেড় বছর ধরে ভাড়ার টাকা পাচ্ছেন না।

তিনি আরও জানান, এ কারণে স্টাফ ও কর্মকর্তাদের ভেতরে ঢোকার বিষয়ে বাধা দেওয়া হয়েছিল। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

—ইউএনবি