সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

প্রতীকী ছবি

নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপদ চন্দ্র দাস ও চিন্তা দাস।

আহতরা হলেন- আব্দুল বাতেন, কৃষ্ণা চন্দ্র দাস, জয় মঙ্গল ও অজ্ঞাত আরও একজন। তাদের সবার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়।

স্থানীয়রা জানান, হতাহতেরা সবাই মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে তারা মেঘনা থেকে পিকআপভ্যানে করে যাত্রাবাড়ি আড়তে মাছ কিনতে আসছিলেন। পথে চট্টগ্রাম রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের পিকআপ সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে রামপদচন্দ্রের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিন্তা দাসের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চট্টগ্রাম রোডে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

—ইউএনবি