সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাঙ্গামাটিতে গাছবোঝাই ট্রাক থামিয়ে চালককে গুলি

রাঙ্গামাটিতে গাছবোঝাই ট্রাক থামিয়ে চালককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের ধেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ট্রাকচালকের নাম শহিদুল ইসলাম।

জানা যায়, ধেপ্পোছড়ি এলাকায় পাহাড়ে উঠার সময় দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির চালক বাঁ পায়ে গুলিবিদ্ধ হন এবং গাড়ির দুইটি চাকা ফেটে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহত চালককে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাকচালক শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হবে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়িচালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

এসময় সশস্ত্র দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

—-ইউএনবি