সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আসন্ন সফরে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন মার্কিন কর্মকর্তা আফরিন আখতার: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১২ অক্টোবর) বলেছেন, নির্বাচন ও মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে কলম্বোতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে তার ‘খুব ভালো ও ইতিবাচক’ আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী তাকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু দেখতে চায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মোমেন বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকায় আসবেন।

একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, আগামী ১৬-১৮ অক্টোবর এই সফর হতে পারে। সফরের সময় তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করতে পারেন।

আফরিন আখতার নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

তিনি মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন।

চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন।

কূটনৈতিক সূত্রটি জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এবং নির্বাচনী বিষয়গুলোও আলোচনার জন্য আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বুধবার কলম্বোতে তার ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্কর এবং অন্যান্যদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

মোমেন বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার বিষয়টি উত্থাপন করেন, যাতে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়।

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আখতার আসছেন মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করতে- রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের নির্বাচন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

মোমেন বলেন, সব দল আন্তরিকতা না দেখালে সরকার সহিংসতামুক্ত নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে না।

তিনি আখতারকে আরও জানান, বাংলাদেশিরা আমেরিকানদের মতো নয় এবং বাংলাদেশের লোকেরা খুব উৎসাহ নিয়ে নিজেদের ভোট দেয়।

মোমেন বলেন, ‘এটি এখানে একটি উৎসব। বাংলাদেশে এটি সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র।’

—-ইউএনবি