সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে তার বারিধারার বাসভবনে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া বৈঠকে বিএনপির প্রতিনিধিদল বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

—ইউএনবি