সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পশুর নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি

বাগেরহাটের মোংলার কাইনমারী এলাকায় পশুর নদীতে ৮০০ মেট্রিক টন সিমেন্টের ক্লিংকারবোঝাই (কাঁচামাল) একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় খুলনার রূপসা নদীর পাড়ে সেভেন রিংস সিমেন্ট কারখানার উদ্দেশে যাওয়ার সময় পশুর নদীর কাইনমারী পয়েন্টে ১০ জন নাবিকসহ ‘এমভি আনমোনা-২’ নামের জাহাজটি ডুবে যায়।

এ সময় জাহাজের সব নাবিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।

লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, নদীতে প্রবল স্রোতের কারণে নোঙর ছিঁড়ে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।

—-ইউএনবি