সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর প্রকল্পের চাল বিতরণ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০০টি পূজামণ্ডপের জন্য বরাদ্দকৃত জিআর প্রকল্পের ৫০ মে. টন চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলার সকল পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ বরাদ্দ তুলে দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ ছিল ৫০০ কেজি চাউল।

শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বানী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার ও বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ।