সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাকায় গান গাইবেন নচিকেতা

অনলাইন ডেস্ক :

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। কিশোর বয়সে তার গানে আবেগী হওয়া মানুষের সংখ্যাই হয়তো বেশি। এবার ‘নিলাঞ্জনা’ খ্যাত শিল্পী ঢাকা আসছেন দর্শকের মন জয় করতে। ‘আজব রেকর্ড ও আজব কারখানা’র উদ্যোগেই নচিকেতা ঢাকা আসবেন বলে জানা গেছে। আগামী ১০ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) তে গাইবেন নচিকেতা। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ নামে অনুষ্ঠানটি পরিচালিত হবে।

তবে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার তথ্য মতে, ‘নচিকেতা বাংলাদেশে আসার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর তিনি আসছেন। ভক্তদের প্রত্যাশা পুরন হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন।