সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

খুলনায় ৪৮ ঘণ্টায় ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার: বিএনপি

ফাইল ছবি

বিএনপি বলেছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে আজ সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে দল ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য এহতেশামুল হক শাওন বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে এ পর্যন্ত ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন মামলার আসামি।

১৮ অক্টোবর সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

—-ইউএনবি