সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে কারখানা শ্রমিকেরা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে।

এসময়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত লগোজ অ্যাপারেলস লিমিটেড, এটিএস অ্যাপারেলস লিমিটেড হাইড্রোঅক্সাইড লিমিটেড এবং কোনাবাড়ি এলাকার এলজেড লিমিটেড, ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড নামক কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে কয়েকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।

এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় একটি কারখানা হামলা চালিয়ে ভাঙচুর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

তবে বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

—–ইউএনবি