সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ডামুড্যায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুর ডামুড্যা উপজেলার উপজেলায় নির্বাহী অফিসারের সভাকক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম, স্বাগত বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়নের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।