সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর শ্যামলীতে বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ‘ওয়েলকাম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্যামলী স্কয়ারের সামনে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। সবার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর ডাকা তিন দিনের দেশব্যাপী অবরোধের মধ্যে বুধবার ঢাকার মুগদা ও কাফরুল এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

—-ইউএনবি