সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হামলার মুখে পরিচালক রেদওয়ান রনির গাড়ি

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলশানে হামলা ও ভাঙচুরের মুখে পড়েছে নির্মাতা রেদওয়ান রনির গাড়ি। বুধবার রাতে পুলিশ প্লাজার কাছে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন না রনি। তবে তার বাবা-মা হাসপাতাল থেকে ফিরছিলেন। এ ঘটনার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রেদওয়ান রনি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন। গুলশান পুলিশ প্লাজার সামনে ২০/৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়।’

রেদওয়ান রনির বাবা-মা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বাবা-মা কোনোদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়েন নাই। দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে, অসুস্থ মানুষ হাসপাতালেও যেতে পারবে না?’ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাবছেন বলেও জানিয়েছেন রনি।