সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ডিভোর্সের ঘোষণা দিলেন শিখর ধাওয়ানের স্ত্রী

অনলাইন ডেস্ক :

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন স্ত্রী আয়েশা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধাওয়ান পদবি মুছে তিনি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে ফেলেছেন আয়েশা মুখার্জি নামে।বিশ্বকাপের দলে শিখর ধাওয়ান থাকবেন কি থাকবেন না তা নিয়ে জল্পনা যখন চলছে তখনই ব্যক্তিগত জীবনে ঝামেলায় পড়েন তিনি। ফেসবুকের মাধ্যমে পরিচয়। ফেসবুক দেখতে দেখতেই আয়েশার ছবি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। শিখর ও আয়েশার কমন ফ্রেন্ড আবার হরভজন সিং। আয়েশা যে বিবাহিত সে কথা শিখরকে জানান হরভজন। আয়েশার প্রথম কন্যা আলিয়ার সঙ্গে শিখরের বয়সের ব্যবধান মাত্র ১৫। আয়েশার সঙ্গে বাগদান সেরে ফেললেও ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে শিখর অবশ্য কিছুটা সময় চেয়েছিলেন। অবশেষে ২০১২ সালে দিল্লির বসন্তকুঞ্জে বিয়ে হয় আয়েশা ও শিখরের। আয়েশার দুই কন্যাকেও নিজেদের কাছেই রাখেন শিখর। ২০১৪ সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান জোরাবর। সন্তানদের নিয়ে আয়েশা অস্ট্রেলিয়াতেই বেশি থাকতেন। শিখরের সঙ্গে ক্রিকেট মাঠ ও অস্ট্রেলিয়ান ওপেনের আসরেও দেখা গিয়েছে। সন্তানদের ছবি পোস্ট করেন শিখরও। গত বছরও দুই কন্যার ছবি পোস্ট করে তিনি লেখেন, মিস করছেন। তবে বিগত কয়েক মাস ধরে আয়েশা ও শিখরের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ডিভোর্সের ঘোষণা করতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন আয়েশা। তবে কী কারণে শিখরের সঙ্গে তার জুটি ভেঙে গেল তা স্পষ্ট নয়।