সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আইসোলেশনে তিন আফগান ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে সফররত আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় সিলেটে টিম হোটেলে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে আসার পরই সফরকারীদের প্রথম করোনা পরীক্ষা হয়েছিল। আবারও পুরো দলের সঙ্গে আক্রান্ত তিন ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে। যদি বাকি সবার মতো তারাও নেগেটিভ রিপোর্ট পান, তাহলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগান যুব দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান যুব দলের সিরিজ।