সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রোনালদোকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ জয় করলো পর্তুগাল

অনলাইন ডেস্ক :

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ জিতল পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে হারিয়েছে তারা। ৩-০ গোলের জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগিজরা। বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৬তম মিনিটে ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো ক্রসে কাছ থেকে গোল করেন বের্নার্দো সিলভা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সিলভা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পতুর্গাল। ম্যাচের ৭৫তম মিনিটে দিয়োগো জটার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুনো ফার্নাদেজরা। এ জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সার্বিয়া। পাঁচ ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান। সূত্র: গোলডটকম