সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নেপালে খেলতে বিসিবির অনাপত্তিপত্র চান তামিম

অনলাইন ডেস্ক :

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন দেশসেরা এই ওপেনার। হাঁটুর ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তামিম। তবে ইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এরইমধ্যে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। তামিমের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান বলেন, ‘বোর্ডের অনুমতি চেয়ে আমাদেরকে চিঠি দিয়েছে তামিম। অনুমতি পাবে কি পাবে না? সেটা আমরা বুধবার জানাবো।’ তামিম বিসিবির অনাপত্তিপত্র পেয়ে যাবেন বলেই মনে হচ্ছে। ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা রয়েছে তার। এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তিনি। নেপালের এই লিগে ক্রিস গেইল, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ শাহজাদের মতো তারকারাও অংশ নিচ্ছেন। সূত্র: ক্রিকবাজ