সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মা হলেন ভারতীয় গায়িকা আকৃতি কাক্কর

অনলাইন ডেস্ক :

বিয়ের প্রায় ৮ বছর পর মা হলেন ভারতীয় গায়িকা আকৃতি কাক্কর। বুধবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি। আকৃতি-চিরাগ দম্পতির এটি প্রথম সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। আকৃতি মা হওয়ার খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ গায়িকা লিখেছেন, ‘১ নভেম্বর আমাদের পরিবারে ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে।

আমাদের বহু মূল্যবান পুত্রসন্তান আমাদের সঙ্গে রয়েছে। অলৌকিক ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ করেছেন।’ ২০১৬ সালের ৮ মার্চ চিরাগ আরোরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আকৃতি কাক্কর। তারপর কেটে গেছে প্রায় ৮ বছর। অবশেষে সংসার আলো করে জন্ম নিলো তাদের পুত্রসন্তান। আকৃতির বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। বিয়ের দীর্ঘ ৭ বছর পর অবশেষে সুখবর শোনালেন আকৃতি। আকৃতি কাক্করের জন্ম ও বেড়ে ওঠা ভারতের দিল্লিতে। ২০০০ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৪ সাল থেকে হিন্দি ভাষার সিনেমায় প্লে-ব্যাক করছেন। হিন্দি ছাড়াও বাংলাসহ বিভিন্ন ভাষার গান কণ্ঠে তুলেছেন তিনি।