সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

খুলনা সিটি করপোরেশনের প্রথম মেয়র সিরাজুল ইসলাম আর নেই

খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম মারা গেছেন। শনিবার (৪ নভেম্বর) দিবাগত ভোর রাত ৪টা ৪৫ মিনিটে ৬৭নং হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, ‘আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার (দিবাগত) ভোরে ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘মরহুমের জানাজার নামাজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।’

কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

—-ইউএনবি