সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিদ্যালয় মাঠে ২০২৩ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাহিদ তামান্না সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা.মো.আজিজুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সিনিয়র সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।

২০২৩ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ৯১জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।