সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিয়ানীবাজারের ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা-হাতাহাতি

জেলা প্রতিনিধি, সিলেট :

বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরে ১২টার দিকে কলেজের ক্লাস চলাকালে জুনিয়র-সিনিয়র দ্বন্দের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এখবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতাকর্মীরা কলেজে অবস্থান নেয়। দুপুরের দিকে কলেজ রোডের এক ছাত্রকর্মীকে একা পেয়ে প্রতিপক্ষরা হামলা চালায়।

কলেজে উত্তেজনার খবর পেয়ে বিয়ানীবাজার পুলিশ অবস্থান নিয়ে দুই পক্ষকে কলেজ থেকে বের করে দেয়। এর পরে ছাত্রলীগের এক গ্রুপে কর্মীরা শসস্ত্র অবস্থায় কলেজ রোডে মিছিল করার সময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীকে একা পেয়ে হামলা করলে স্থানীয়রা তাদের সরিয়ে দেন।

এ নিয়ে কলেজ রোড় ও দক্ষিণ বাজারে দুই পক্ষ জড়ো হচ্ছে। স্থানীয়রা জানান উপজেলা ছাত্রলীগের রিভার বেল্ট ও ছাত্রলীগ পল্লব গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছেন ব্যবসায়ীরা।