সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শিল্পী নাদিরা বেগম

অনলাইন ডেস্ক :

ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম। সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা দুইটায় জয়পুরহাট রামদেও বাজলা স্কুল মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। জানাজায় সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নামে। হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম।

‘কল কল ছল ছল নদী করে টলমল…’ ছাড়াও আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম ১৯৬০ সালে রেডিওতে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।