সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সড়কে নিয়মিত যান চলাচলের মধ্য দিয়ে চলছে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন

বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।

চলমান অবরোধ আগামীকাল (১০ নভেম্বর) সকাল ৬টায় শেষ হবে।

উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহনের উপস্থিতি স্বাভাবিক বলে মনে হচ্ছে।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকদের তাদের সন্তানদের নিরাপদে নিজ নিজ স্কুলে নিয়ে যেতে দেখা গেছে।

ঢাকার রাস্তায় রিকশার আধিক্য দেখা গেছে এবং কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন।

তারা ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।

৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো বুধবার সকাল থেকে সারা দেশে সর্বশেষ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

—-ইউএনবি