সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যে কারণে ন্যাড়া হতে হয়েছিল মাধুরীকে

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপে এখনও কাবু হন অগণিত দর্শক। বিয়ের পর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউডের ‘ধক ধক গার্ল।’ তবে তিনি এখন ভারতে। অভিনয় করছেন সিরিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবার দিওয়ালিতে তার চুলে আগুন ধরে যাওয়ায় ন্যাড়া হতে হয়েছিল তাকে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী ছোটবেলার তার কথা বলতে গিয়ে জানান, একবার দিওয়ালির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়।

বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু চুল পুড়ে ছারখার। এরপর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তার পর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। মাধুরীর ভাষায়, ‘বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম সেদিন। আমার চুল পুড়েছিল, মুখে কিছু হয়নি।’ তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। আগুনের প্রতিও ভয় রয়েছে তার। তবে দিওয়ালি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে ওঠে বলিউড তারকার। মাধুরীকে শেষ দেখা গিয়েছে ‘মজা মা’ ছবিতে।