সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুরে সিমেন্টবাহী ট্রাকে আগুন

গাজীপুর মহানগরের পুবাইলে আনোয়ান সিমেন্টের মালিকানাধীন একটি চলন্ত ট্রাকে রাতের আঁধারে আগুন দেওয়ার অভিযেগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের পূবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশ দিয়ে বাইপাস সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশে দিযে বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল।

স্থানীয়রা আরও জানান, এ সময় ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারীরা আনোয়ার সিমেন্ট কোম্পানির ট্রাকটি লক্ষ্য করে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—ইউএনবি