সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই’

পদত্যাগপত্র জমা দিয়েছেন জানিয়ে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

সোমবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় রবিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান মোস্তাফা জব্বার।

টেকনোক্র্যাট মন্ত্রীদের প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশনা দিয়েছেন বলে জানান মোস্তাফা জব্বার।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে কল করে পদত্যাগপত্র দিতে বলা হয় বলে তিনি জানান।

তিনি বলেন, গতবারও প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশনা দেন। এবারও নির্দেশনা দিয়েছেন। বলা হয়েছে- পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, আজও আমি চারটি ফাইল সই করেছি। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাব। গতবারও তাই করেছি।

পদত্যাগপত্র জমা দিয়েছেন জানিয়ে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে কেনো বাধা নেই।

—-ইউএনবি