সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেন, ট্রেনের তাপানুকূল চেয়ার (খ) বগিতে আগুন লাগে। সেখানে অন্তত ২৩টি সিট আগুনে পুড়ে গেছে।

নুরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আমাদের লোকজন ও দমকল কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় কোনো দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। ’

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা দেখলাম, তাতে অবশ্যই নাশকতা। যারাই এটা করেছে অবরোধের নামে নাশকতা করছে। তারা রাষ্ট্রীয় সম্পদ রেলের ক্ষতি করছে, জনগণকে হয়রানি করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদেরকে ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।’

—-ইউএনবি