সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

৪৮ ঘণ্টার অবরোধ: গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে পোশাক কারখানার সুতাবাহী দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার টার দিকে সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দু’টি কাভার্ডভ্যান গাজীপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে গতিরোধ করে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, ‘অবরোধ সমর্থকরা দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

—-ইউএনবি