সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করবে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সমর্থন দেবে।

তিনি বলেন, ‘আমেরিকা খুবই বাস্তববাদী সরকার। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না, কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আমাদের সমর্থন করেছিল। আমরা আশা করি তারা অতীতের মতো সরকার গঠনের পরও বাংলাদেশকে সমর্থন করে যাবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশিরা যদি ভালো পরামর্শ দেয়, আমরা তা গ্রহণ করব। তারা যদি আমাদের বিরুদ্ধে যায়, আমরা জানি কীভাবে তা মোকাবিলা করতে হয়।’

—-ইউএনবি