সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিয়ে করছেন অবন্তি সিঁথি

অনলাইন ডেস্ক :

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী অবন্তি সিঁথি। গায়িকার হবু বরের নাম অমিত দে। তিনি বর্তমানে যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিয়ে প্রসঙ্গে অবন্তি বলেন, অমিতের সঙ্গে গত সাত-আট মাস আগে পরিচয় হয় আমার। সে-ও খুব ভালো গান করে। একসঙ্গে একটি গান করতে গিয়েই আমাদের পরিচয় হয়েছে। যদিও সেই গানটি আর শেষ করা হয়নি। তবে গানটা শেষ না হলেও কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে

। অবন্তি আরও বলেন, আমাদের বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে পূর্ববর্তী যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন। গত আগস্টে আমার আশীর্বাদ হয়েছে। জানা গেছে, অবন্তির হবু বর লন্ডনে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা শেষ করে একটি ফাইন্যান্স ফার্মে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি ভালো গান করেন অমিত। এ ছাড়া খুব ভালো কিবোর্ড ও পিয়ানোও বাজাতে পারেন তিনি। লন্ডনে বসবাস করলেও অমিতের গ্রামের বাড়ি সিলেটে।