সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না: মুখপাত্র

জাতিসংঘ বলেছে, তারা বাংলাদেশের মতো নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করে না এবং সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া তারা খুব কমই তা করে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক ২৯ নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। আমরা করি না… আমরা খুব কমই, খুব কমই একটি নির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া তা করি।’

তিনি বলেন, তারা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছেন।

মুখপাত্র বলেন, ‘জনগণ যাতে অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং কোনো ধরনের হয়রানি মুক্ত হতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট সকল দলের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

—-ইউএনবি