সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিরাজগঞ্জে চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি

সিরাজগঞ্জে চর্বিতে রং মিশিয়ে গরুর মাংস হিসাবে বিক্রির দায়ে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শহরের মিরপুর ওয়াপদা বাঁধ এলাকায় ও সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় মাংসের দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়।

অর্থদণ্ড হওয়া দুই বিক্রেতা হলেন- মিরপুর ওয়াপদা বাঁধ এলাকার জুলমত আলী ও কড্ডার মোড় এলাকার রেজাউল করিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, শুক্রবার সকালে ওই দুই দোকানে মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করা হচ্ছিল- এমন গোপন সংবাদ পাই। এর ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

তিনি আরও জানান, এ অপরাধে উভয় মাংসের দোকানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

—ইউএনবি