সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও বদিউল আলম খোকনের সিনেমায় শাকিব

অনলাইন ডেস্ক :

কয়েক ধাপে শুটিং হলেও শাকিব খান অভিনীত ‘আগুন’ সিনেমার শুটিং এখনও সম্পন্ন হয়নি। চার বছর ধরে আটকে আছে নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় সিনেমাটি। করোনার আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল, তখন ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল। এরপর করোনার কারণে থমকে যায় সিনেমাটির কাজ। মধ্যে প্রযোজক নিয়ে জটিলতার কথাও শোনা গিয়েছিল। তবে এবার সব ঠিক থাকলে, ফের সিনেমাটির শুটিংয়ে ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পরিচালক খোকন জানান, এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি।

আগামী ২২ ডিসেম্বর থেকে আটকে থাকা বাকি অংশের শুটিং হবে। পরিচালক আরও বলেন, ‘‘সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন শাকিব। আগামী ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেব।’’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা জাহারা মিতু।

এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সুব্রতসহ অনেকে। কাহিনি ও সংলাপ লিখেছেন কমল সরকার। ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল ‘আগুন’ সিনেমার কাজ। সে বছরই শেষ হয়েছিল সিনেমার দ্বিতীয় লটের শুটিং।