সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কার বিরহে বিলীন হতে চান প্রভা

অনলাইন ডেস্ক :

আবারও কাজে ফিরেছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে তিন মাস নিয়েছিলেন বিরতি। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে করলেন খ- নাটকের শুটিং। নাম ‘তোমারি বিরহে রহিব বিলীন’। জহির করিমের রচনায় এটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।

‘তোমারি বিরহে রহিব বিলীন’ নাটকে বেলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। তার বিপরীতে থাকছেন অভিনেতা জাহের আলভী। প্রভার ভাষ্য, ‘রানা ভাই ও সুব্রত দাদার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। এই টিমটি আমার কাছে পারিবারিক একটি টিম। যারা আমাকে বুঝতে পারে। যে কারণে এ নাটকে কাজ করা।

জহির করিম ভাইয়ের লেখা গল্পও আমার খুব ভালোলাগার। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, এ কাজটি করা।’ বিরতি প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি মাঝে মাঝেই কাজে বিরতি নিয়ে থাকি। এটা একান্তই নিজের মতো করে সময় কাটানোর জন্য। যেন ফিরে এসে আরও মন দিয়ে কাজ করতে পারি।’ জানা যায়, শিগগির নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।