সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তৌসিফ-তিশা জুটির ‘ভালোবাসি তবুও’

অনলাইন ডেস্ক :

আসছে তৌসিফ-তিশা জুটির নাটক ‘ভালোবাসি তবুও’। এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর মিথি চরিত্রে তানজিন তিশা। নির্মাতা জানান, প্রেমের জন্য অন্যরকম এক যুদ্ধ রয়েছে এই গল্পে। যাতে দেখা যাবে, বিধ্বস্ত অবস্থায় বিমানবন্দর থেকে বের হয়েই একটা ফোনের দোকান থেকে মনের মানুষ মিথিকে ফোন করে সিয়াম। মিথি সিয়ামের ফোনটা পেয়ে অবাক হলো, যেন এই ফোনটা সে আশেই করেনি। নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম।

যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। আশা করছি, উৎসবে নতুন মাত্রা যোগ করবে এই গল্পটি। এতে তৌসিফ ও তিশা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।’ তৌসিফ মনে করেন, এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না, যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ইউটিউবে ‘ভালোবাসি তবুও’ উন্মুক্ত হবে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।