সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যে তারকারা হলেন সেরা করদাতা

অনলাইন ডেস্ক :

২০২২-২৩ করবর্ষের জন্য অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শ্রেণিতে সেরা করদাতা ছয় তারকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সোমবার সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। অভিনেতা ও অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও অভিনেতা মো. সিয়াম আহমেদ। আর ২০২২-২৩ করবর্ষে গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

গত বছর অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছিলেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়, তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।