সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দেশটির স্থানীয় সময় বুধবার (৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। তবে হামলাকারীর নাম জানা যায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে।

তবে হামলাকারীর নাম জানা যায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে বিশ্ববিদ্যালয়টি হামলার বিষয়ে টুইট করে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।