সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শাহজাদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ ডিসেম্বর) রোববার সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালেক, ডাক্তার রুম্মান আসিফ প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পন কর্মকর্তা ডাক্তার শারমিন আলম জানান, আগামী ১২ ডিসেম্বর ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ৪২টি ওয়ার্ডে ৩৩১ কেন্দ্রে ৮৫ হাজার ৮৯৪ জন শিশুদের একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসল খাওয়ানো হবে। ডাঃ রুম্মান আসিফের সঞ্চালনায় স্বাস্থ্য ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী, আনসার-ভিডিপি, মোয়াজ্জিম ও ইমামগণ উপস্থিত ছিলন।